21%
ছাড়
বিস্তারিত
ভূমিকা
"অলংকার " একটি রহস্য উপন্যাস। এটি এমন এক গল্প, যার শুরুটা খুব সাধারণ, কিন্তু শেষটা পাঠককে ভাবাবে। সাধারণ ছোট একটি গ্রাম। যেই গ্রামে কোন পুলিশ স্টেশন নেই। একে বারে এই গহীন গ্রামের কিছু রহস্য নিয়েই অলংকার।
গল্পের মূল চরিত্র হলো আনন্দ। সে কোনো অভিজ্ঞ গোয়েন্দা নয়, নয় কোনো অলৌকিক প্রতিভার অধিকারী। সে একজন সাধারণ তরুণ, যার আছে ধৈর্য, আর মেধা। আনন্দের চোখ দিয়েই পাঠক গল্পের প্রতিটি সূত্র দেখবেন। তার সঙ্গে ভুল অনুমান করবেন, আবার তার সঙ্গেই সঠিক পথ খুঁজে নেবেন।
এই বই লেখার পেছনে মূল উদ্দেশ্য পাঠকের অবচেতন মনকে ভাবানো। মনের গহীনে নিহত যে অদীম আগ্রহ সকল মানুষের বুকে বাস করে তাকে পুলকিত করা । তাই ভাষাকে রেখেছি সহজ, ঘটনাকে রেখেছি গতিময়। রহস্য গল্পের আসল মজা তো সেখানেই, পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে নতুন প্রশ্ন জাগে, আর প্রতিটি উত্তর আরও একটি প্রশ্নের দরজা খুলে দেয়। যখন মনে হবে এবার সব পরিষ্কার হয়ে গেছে, ঠিক তখনই হয়তো গল্প আপনাকে নতুন এক মোড়ের সামনে দাঁড় করিয়ে দেবে।
লিখতে গিয়ে আমি বুঝেছি, একটি রহস্য সাজানো যতটা কঠিন, তার সমাধান দেওয়া আরও কঠিন। আমি চেষ্টা করেছি অধ্যায়ে ছোট ছোট ইঙ্গিত রেখে যেতে। কোথাও একটি সংলাপ, কোথাও একটি পরিবেশের বর্ণনা, কোথাও কারও সামান্য আচরণ।
গল্পটি ধীরে ধীরে পড়বেন। এক কাপ চা নিয়ে, নিরিবিলি একটি সময়ে বইটি খুলে বসুন। তারপর আনন্দের সঙ্গে হাঁটতে শুরু করুন।
এবার সময় হয়েছে গল্পে ডুব দেওয়ার। পাতা উল্টান, সূত্র মেলান। শুরু করুন,
অলংকার
"অধ্যায় ১"
-আল ওয়াসি
Customer Reviews (0)
This product has no reviews yet.
Be the first one to write a review.
লেখক
বিষয়
বই মেলা ২০২৫
প্যারালাল Text
ভর্তি প্রস্তুতি
ইসলামিক বই
ইংরেজি ভাষার বই
পশ্চিম বঙ্গের বই
উপন্যাস
কবিতা
প্রি-অর্ডার
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
গল্প
পিডিএফ
প্রবন্ধ