20%

ছাড়

"তুলসীগঙ্গার তীরে..."

৳250 ৳200

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P0272

Product Type: Physical

Color -

Size & Variant -

- +
বইয়ের ক্ষুদ্র তথ্য বিবরণ
বইয়ের লেখকের নাম মো: নজরুল ইসলাম বিপুল
বইয়ের প্রকাশনী চেনা সুর প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা 80 পৃষ্ঠা
ভাষা Bangla

বিস্তারিত

লেখকের কথা

 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। "তুলসীগঙ্গার তীরে..." আমার প্রকাশিত প্রথম কবিতার গ্রন্থ। এই বইয়ে স্থান পেয়েছে আমার ডায়রির পাতার নির্বাচিত সেরা এবং সবচেয়ে পছন্দের কবিতা গুলি। সাহিত্য অনুরাগী মন অবসর পেলেই কবিতার ছন্দ বাঁধে। মাথায় যা কিছু আসে, তাই লিখে ফেলি। মাঝে মাঝে সেগুলোর দু-একটি কবিতা রূপে আত্মপ্রকাশ করে। কবিতা গুলি আমার কৈশোরের স্মৃতিময় গ্রাম খিদিরপুরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর বর্ণিল স্রোতধারা এবং এর তীরে বসবাস করা মানুষের দৈনন্দিন জীবন জিবিকা ও প্রকৃতির নৈস্বর্গিক আবহে লেখা।

 

সেই সঙ্গে লিখেছি কিছু সামাজিক ও জীবনমুখী মৌলিক কবিতা। যা স্বভাবসুলভ ভাবে খুবই সহজ ও সাবলীল ভঙ্গিমায় লেখার চেষ্টা করেছি।

কবিতার মাধ্যমে তুলে আনবার চেষ্টা করেছি, বর্তমান সমাজে প্রচলিত বিভিন্ন শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, ধর্মীয় গোঁড়ামি এবং বিভিন্ন অসংগতি গুলি। যা আমাদের নিত্যদিনের স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে।

আশা করছি আমার হৃদয় নিঃসৃত এক একটি রক্তের ফোঁটার মতো এই কবিতা গুলি আপনাদের নিরাশ করবে না।

 

সকলের মনোমুগ্ধতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমার স্ত্রী মিসেস ফাহিমা ইসলাম এবং মেয়ে নাফিসা ইসলাম নির্ঝরাকে। যাদের ব্যাপক অনুপ্রেরণা আমাকে আপনাদের কাছে পৌঁছাতে সহায়তা করেছে।

ধন্যবাদ জানাতে চাই সহকর্মী বিমল ঘোষ কে যে আমার লেখা কবিতার প্রথম পাঠক।

বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সাগরিকা প্রকাশনীর স্বত্বাধিকারী জনাব মোঃ সবুজ হুসাইন ভাইকে। যার ঐকান্তিক প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে বইটি সফলভাবে প্রকাশিত হয়েছে।

সুপ্রিয় পাঠক এই বইয়ের কোন একটি শব্দও যদি আপনার মনে মুগ্ধতা ছড়িয়ে দিতে সক্ষম হয়, কিংবা আপনার হৃদয়ে দাগ কাটে। তবে তা পরম পাওয়া হিসেবে নেব।

সকলের সার্বক্ষণিক সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। খোদা হাফেজ।

Customer Reviews (0)

This product has no reviews yet.
Be the first one to write a review.

0