36%

ছাড়

তার ঐ পদ্মচোখের মায়ায়

৳280 ৳180

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P0254

Product Type: Physical

Size & Variant -

- +
বইয়ের ক্ষুদ্র তথ্য বিবরণ
বইয়ের লেখকের নাম সৈয়দ আশরাফুল আলম
বইয়ের প্রকাশনী চেনা সুর প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা 80 পৃষ্ঠা
ভাষা Bangla

বিস্তারিত

"দুটি কথা"

 অনেকটা সময় ধরেই টুকটাক লেখালেখির অভ্যাস। যখন যা মন চাইত, লিখতাম। বলতে পারেন, একপ্রকার বেঁচে থাকার জন্যই লেখা। এই লেখাগুলো না লিখতে পারলে হয়তো আমি সত্যিই বাঁচতাম না, দম বন্ধ হয়ে অনেক আগেই মারা যেতাম। এখানে অনেক লেখাই এমন আছে, যেগুলো কেবল লেখার সময়ই নয়, পরবর্তীতে পড়ার সময়েও বহুবার আমার চোখ অশ্রুসিক্ত হয়েছে। আমি কাউকে জানাইনি সেই সব অশ্রুসিক্ত দিন বা রাতের কথা। কেউ জানে না আমি কত রাত ঘুমাইনি। কেউ জানে না আজ কত দিন হলো আমি মন খুলে হাসতে পারিনি। আমার সেই সব দিন বা রাতের সাথে জড়িয়ে থাকা একটা অংশই আমি এই বইটাতে রেখেছি। এখন আপনারা কে কীভাবে নেবেন, আমি তা জানি না। সত্যি বলতে, এসবের কোনো ভয়ও আমার নেই। যদি আপনাদের মনে ধরে লেখাগুলো, তবেই আমি সার্থক।

 

অনেকেই হয়তো যত্ন নিয়ে পড়বেন আমার লেখাগুলো। তাই আপাতদৃষ্টিতে আমার আজ খুশি হওয়ারই কথা। তবুও আমি খুশি হতে পারছি না। দুঃখ লিখতে কে চায় বলুন? সবাই তো চায় সুখী হতে, আমিও চেয়েছিলাম। কিন্তু দুঃখ ছাড়া আর কেউ কখনো আমাকে ভালোবাসেনি!

 

তাই বইটাও দুঃখকে ঘিরেই লেখা। তবে আমি কোনো দিন চাইনি দুঃখ লিখে মানুষকে কাঁদাতে, আমি চেয়েছিলাম ভালোবাসা নিয়ে লিখতে, ভালোবাসতে শেখাতে।

 

 

—সৈয়দ আশরাফুল আলম

      ২০/০৯/২০২৬ ইং

 

Customer Reviews (0)

This product has no reviews yet.
Be the first one to write a review.

0